নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
টেবিলের নির্দিষ্ট সাইজ হবে, ১.৫ মিটার দৈর্ঘ্য এবং ১ মিটার প্রস্থ। তবে টেবিলগুলো ২/৩ স্তর সহ বক্স আকারের হতে পারে। নির্দিষ্ট সাইজের মধ্যে ভিন্ন ভিন্ন পণ্যের জন্য টেবিলের ডিজাইন ভিন্ন হতে পারে কিন্তু টেবিল সাইজ একই থাকবে। (যেমন: ফুড ও পোশাক বিক্রেতার জন্য ভিন্ন ডিজাইন, রেস্টুরেন্ট এর জন্য ভিন্ন ডিজাইন, ইত্যাদি কিন্তু টেবিলের সাইজ একই থাকবে।)
Ø রেজিস্ট্রেশন করলে নির্দিষ্ট এরিয়া ও সোলাটের ফুটেজ দেখে হকার চিহ্নিত করে লটারির মাধ্যমে টেবিল বরাদ্দ দেয়া হবে (তাহলে নিষ্ঠা ও সততা বজায় থাকবে, কোনো হকার বঞ্চিত হবে না)। অর্থাৎ বেসাল রোডের বর্তমান হকারদের টেবিল বরাদ্দ দিয়ে খালি থাকলে অন্য হকারদের বরাদ্দ দেয়া হবে।
Ø প্র্য়োজনে সড়কের টেবিলগুলো রাত ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত একত্র করে রাখা হবে, রাতে আরও ১ বা ২ লেন বৃদ্ধি পাবে। যার ফলে, রাতে নির্দিষ্ট সড়কের পাশের মার্কেটের সপে পণ্যবাহি পরিবহন ইস্মুথলী যাতায়াত করতে পারবে।
Ø স্ট্রিট মার্কেট ও সড়কের পার্শ্ববর্তী দোকানে যাতায়াত করার জন্য দৈর্ঘ্য বরাবর পাশাপাশি ২০ টি টেবিল ব্লক অঙ্কনের পর ১ মিটার করে হাঁটার (জেব্রা ক্রসিং) পথ অঙ্কন করা হবে।
Ø ১.৫ মিটারে দোকানের সামনে ২ জন ক্রেতা এবং ১ জন বিক্রেতা খুব সুন্দরভাবে দাঁড়াতে পারবে। বর্তমানে হকার মার্কেটের দোকানের সামনে যেভাবে দাঁড়ায় তাতে ৪ জন ক্রেতা এবং ২ জন বিক্রেতা দাঁড়াতে পারবে।