নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
নির্দিষ্ট কিছু স্থান বা সড়কে হকার পুনর্বাসনঃ-
নয়াবাজার, গুলিস্থান ও পল্টনঃ- বেসাল সড়ক ও ফুতপাতের সকল হকার ব্যবসায়ীদের গুলিস্তান
পাতাল মার্কেট থেকে
জিপিও পর্যন্ত হাতের বাম পাশের
৩ লেনের দৈর্ঘ্য ৪৫০
মিটার সড়কের মধ্যে ৫০ মিটার সিস্টেম
লস ধরে ৪০০ মিটারে
টেবিলের সাইজ অংকন করে পুনর্বাসন করা হবে। ফুটপথ সংলগ্ন
৩ লেনের প্রস্থে ৭টি এবং দৈর্ঘ্যে ২৫০টি টেবিল
বসালে মোট টেবিল বসানো যাবে ১৭৫০ টি বা এক শিফটে ১৭৫০ জন ব্যবসা করতে পারবেন । অতএব, দুই শিফটে মোট
৩৫০০ জন স্ট্রিট ব্যবসায়ীর
ব্যবস্থা করা সম্ভব
হবে।
* জিপিও অফিসের
পাশ দিয়ে বায়তুল
মোকাররম সংলগ্ন ৩
লেনের ৩৫০ মিটার
সড়কের মধ্যে ৫০ মিটার সিস্টেম
লস ধরে ৩০০ মিটারে গড়ে ২০০ টি টেবিল
হকারদের
জন্য সড়কে ব্লক
অংকন করে দেওয়া
হবে। ফুটপথ সংলগ্ন
৩ লেনের প্রস্থে ৭টি এবং দৈর্ঘ্যে ২০০টি
টেবিল বসালে মোট টেবিল বসানো যাবে ১৪০০ টি বা এক শিফটে ১৪০০ জন ব্যবসা করতে পারবেন। অতএব, দুই শিফটে মোট ২৮০০ জন স্ট্রিট ব্যবসায়ীর ব্যবস্থা
করা সম্ভব হবে। মোট টেবিল সংখ্যা ৬৩০০ টি
* সিদ্দিক বাজার রোড থেকে ফুলবাড়িয়া
ট্রাফিক বক্স পর্যন্ত ৪ লেনের দৈর্ঘ্য ৪০০ মিটার সড়কের
মধ্যে ৫০ মিটার সিস্টেম লস
ধরে ৩৫০
মিটারে টেবিলের সাইজ অংকন করা
হবে। ফ্লাইওভার নিচের ২ লেনের
প্রস্থে ৬টি এবং দৈর্ঘ্যে ২৩০টি টেবিল
বসালে মোট টেবিল বসানো যাবে ১৩৮০ টি বা এক শিফটে ১৩৮০ জন ব্যবসা করতে পারবেন । অতএব, দুই শিফটে মোট ২৭৬০ জন স্ট্রিট ব্যবসায়ীর ব্যবস্থা
করা সম্ভব হবে।
প্রতিদিন তিনটি স্থানে মোট (৩৫০০+২৮০০+২৭৬০=৯,০৬০) জন স্ট্রিট ব্যবসায়ীর ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়া স্টেডিয়াম মার্কেটের ভিতরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেট থেকে ৩০ মিটার ভিতরে ব্যবসা করতে পারবেন, তার জন্য কোন রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।
মতিঝিল:- বেসাল সড়ক ও ফুতপাতের সকল হকার ব্যবসায়ীদের ২ লেনের দিলকুশা সড়কের বঙ্গভবনের বিপরীত পাশের লেনের দৈর্ঘ্যে ৬৯০ মিটার সড়কের মধ্যে ৯০ মিটার সিস্টেম লস ধরে ৬০০ মিটারে টেবিলের সাইজ অংকন করে পুনর্বাসন করা হবে। ফুটপথ সংলগ্ন ২ লেনের প্রস্থে ৫টি এবং দৈর্ঘ্যে ৪০০টি টেবিল বসালে মোট টেবিল বসানো যাবে ২০০০ টি বা এক শিফটে ২০০০ জন ব্যবসা করতে পারবেন । অতএব, দুই শিফটে মোট ৪০০০ জন স্ট্রিট ব্যবসায়ীর ব্যবস্থা করা সম্ভব হবে।
সাধারণ দৃষ্টিতে বঙ্গভবনের নিরাপত্তার কোনো সমস্যা হবে না, কারণ দিলকুশা রোড থেকে প্রধান ভবন ২৫০ মিটার ভিতরে, নিরাপত্তা চৌকি, দশ ফুটের দেওয়াল এবং কাঁটাতারের বেড়া। তবুও, নিরাপত্তার দায়িত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হবে।
নিউ মার্কেট, ইলিফেন্ট রোডঃ- বেসাল সড়ক ও ফুতপাতের সকল হকার ব্যবসায়ীদের ৩ লেনের “এলিফ্যান্ট রোড (এস জি জাহানারা ইসলাম সরণি )” সড়কের ডান পাশের (কাটাবন থেকে নিউমার্কেটের দিকে) লেনের দৈর্ঘ্য ৬৫০ মিটার সড়কের মধ্যে ৫০ মিটার সিস্টেম লস ধরে ৬০০ মিটারে টেবিলের সাইজ অংকন করে পুনর্বাসন করা হবে। ফুটপথ সংলগ্ন ২ লেনের প্রস্থে ৫টি এবং দৈর্ঘ্যে ৪০০টি টেবিল বসালে মোট টেবিল বসানো যাবে ২,০০০ টি বা এক শিফটে ২,০০০ জন ব্যবসা করতে পারবেন । অতএব, দুই শিফটে মোট ৪,০০০ জন স্ট্রিট ব্যবসায়ীর ব্যবস্থা করা সম্ভব হবে। তাছাড়া, নীলক্ষেতের হকাররা অস্থায়ীভাবে প্রস্তাবিত বই মার্কেটের জন্য নির্ধারিত স্থানের কিছু ফাঁকা অংশে ব্যবসা করবেন।
নীলক্ষেত - নীলক্ষেতের হকাররা অস্থায়ীভাবে, প্রস্তাবিত নীলক্ষেত বই মার্কেটের জন্য নির্ধারিত স্থানের কিছু অংশে হকার ব্যবসা করবেন।
শ্যামলী-কল্যাণপুর-কাজিপাড়া-শেওড়াপাড়াঃ- বেসাল সড়ক ও ফুতপাতের সকল হকার ব্যবসায়ীদের এনবিআর অফিস থেকে আগারগা মোড় পর্যন্ত ১,০০০ মিটার সড়কে, বাংলাদেশ বেতার সংলগ্ন ৩ লেন সড়কের ২ লেনে বিকাল ৪:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত অস্থায়ী বা ভ্রাম্যমান ব্যবসার ব্যবস্থা করা হবে।
যাত্রাবাড়ী ও সায়াদাবাদঃ বেসাল সড়ক ও ফুতপাতের সকল হকার ব্যবসায়ীদের শহীদ ফারুক সরণি সড়কের ৩ লেনের মধ্যে এক পাশের ১ লেনে সড়কে টেবিলের সাইজ অংকন করে পুনর্বাসন করা হবে। অন্য ২ লেনে অযান্ত্রিক ও হালকা মোটরযান চলাচল করবে। শহীদ ফারুক সড়কের দৈর্ঘ্যে ৫৬৫ মিটার হলেও ১১৫ মিটার সিস্টেম লস ধরে ৪৫০ মিটারে টেবিল বসবে। ফুটপথ সংলগ্ন লেনের প্রস্থে ৩টি টেবিল বসালে মোট টেবিল বসানো যাবে ৯০০ টি বা এক শিফটে ৯০০ জন ব্যবসা করতে পারবেন । অতএব দুই শিফটে মোট ১৮০০ জন স্ট্রিট ব্যবসায়ীর ব্যবস্থা করা সম্ভব হবে।
রামপুরা-কুড়িলঃ- বেসাল সড়ক ও ফুতপাতের সকল হকার ব্যবসায়ীদের মধ্য বাড্ডা থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত ৩,৯০০ মিটার সড়কের দুই পাশে ৩০ মিটার পরপর ১ মিটার গ্যাপ রেখে এবং পার্শ্ববর্তী ছোট-বড় সংযোগ সড়ক, প্রতিষ্ঠান বা অ্যাপার্টমেন্টের সংযোগ সড়ক,
উত্তরা ও মিরপুরঃ- বেসাল সড়ক ও ফুতপাতের সকল হকার ব্যবসায়ীদের পাকুরিয়া সংলগ্ন লেক-৪ তীরে দৈর্ঘ্য ৮৫০মিটারের মধ্যে ৫০ মিটার সিস্টেম লস ধরে ৮০০ মিটারে প্রস্থে ৪টি এবং দৈর্ঘ্যে ৫৩০টি টেবিল বসালে মোট টেবিল বসানো যাবে ২,১২০ টি বা এক শিফটে ২,১২০ জনকে ব্যবসার ব্যবস্থা করা হবে। অতএব, দুই শিফটে মোট ৪,২৪০ জন স্ট্রিট ব্যবসায়ীর ব্যবস্থা করা সম্ভব হবে। (লেক বা লেকের ঢালুতে ময়লা ফেললে বা যে দোকান বরাবর ময়লা পাওয়া যাবে তার রেজিস্ট্রেশন বাতিল করে অন্য হকারকে ব্যবসার সুযোগ দেয়া হবে।)
ধানমন্ডি, কলাবাগান ও মোহাম্মদপুর:- বেসাল সড়ক ও ফুতপাতের সকল হকার ব্যবসায়ীদের ২ লেনের ডাবল সড়কের রেসিডেন্সিয়াল কলেজ সংলগ্ন অংশের ২ লেনের দৈর্ঘ্যে ২৪০ মিটার সড়কের মধ্যে ৪০ মিটার সিস্টেম লস ধরে ২০০ মিটারে টেবিলের সাইজ অংকন করে পনর্বাসন করা হবে।