নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
'প্রধানমন্ত্রী, প্রধান প্রতিমন্ত্রী আঞ্চলিক নারী ও পুরুষ কাউন্সিল কার্যপরিষদের উপদেষ্টা হইবেন এবং সাংসদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আঞ্চলিক নারী ও পুরুষ কাউন্সিল কার্যপরিষদের সাধারণ সম্পাদক হইবেন'
১.১ চেয়ারম্যান, পার্টির সমর্থনে নির্বাচিত আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সভাপতি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।
১.২ ভাইচ-চেয়ারম্যান, পার্টির সমর্থনে নির্বাচিত আঞ্চলিক ভাইচ চেয়ারম্যান, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি-১ ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।
১.৩ সাধারণ সম্পাদক (নির্দিষ্ট নয়) পার্টির সমর্থনে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক-১-১২ ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।
১.৪ যুগ্ম সাধারণ সম্পাদক (নির্দিষ্ট নয়) পার্টির সমর্থনে নির্বাচিত আঞ্চলিক পরিষদের আঞ্চলিক সদস্য, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক-১-১৬ ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।
১.৫ সম্পাদক (নির্দিষ্ট নয়), পার্টির সমর্থনে নির্বাচিত জেলায় আঞ্চলিক চেয়ারম্যান, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সম্পাদক-১-২৪ ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।
১.৬ সহ সম্পাদক (নির্দিষ্ট নয়), পার্টির সমর্থনে নির্বাচিত জেলায় অঞ্চলের ভাইচ চেয়ারম্যান, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক-১-৩২ ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।
১.৭ নির্বাহী সদস্য, পদাধিকার বলে আঞ্চলিক ও অঞ্চলের সকল আঞ্চলিক কার্যনির্বাহী কমিটিসমূহের সভাপতি ও সহ-সভাপতি।
১.৮ নির্বাহী সদস্য, পদাধিকার বলে আঞ্চলিক ও অঞ্চলের সকল আঞ্চলিক অঙ্গসংগঠন কমিটিসমূহের সভাপতি ও সহ-সভাপতি।
নারী ও পুরুষ সদস্যদের জন্য সম পদ ও মর্যাদার ভিন্ন দুটি আঞ্চলিক কাউন্সিল কার্যপরিষদ থাকিবে।