আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৪৬। ভাইচ প্রেসিডেন্ট
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

ভাইচ-প্রেসিডেন্ট,

(১) প্রেসিডেন্টের কাজে সহযোগিতা করা এবং প্রেসিডেন্ট কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করা,

(২) প্রেসিডেন্টের অবর্তমানে বা পদ শূন্য হইলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা,

(৩) পার্টির সকল স্তরের কমিটির কার্যক্রমের তদারকী ও সমন্বয় সাধন করা,

(৪) কর্মসূচি বাস্তবায়ন ও তদুদ্দেশ্যে প্রস্তাব গ্রহণ ও আলোচনায় উত্থাপন করা,

(৫) পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্ব মেটানো, সমস্যা সমাধান ও মীমাংসা করা, প্রয়োজনে প্রেসিডেন্টের পরামর্শ গ্রহণ করা,

(৬) অঙ্গ সংগঠনসমূহের কার্যকলাপের তদারক, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করা,

(৭) পার্টির সকল কমিটির নিয়মিত সভা অনুষ্ঠানের প্রতি গুরুত্বারপ ও তদারক করা,

(৮) পার্টির যেকোনো স্তরের সভা আহ্বান করিয়া যথাযথ দিক নির্দেশনা প্রদান,

(৯) কর্মকর্তা/সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ বা পুনর্বিবেচনা করা,

(১০) প্রত্যেক কমিটির কর্মকর্তাদের দায়-দায়িত্ব, ক্ষমতা ও কর্তব্য নিরূপণ করা,

(১১) পার্টির সকল পর্যায়ের সভায় নিজের মতামত স্পষ্ট ও দ্ব্যর্থহীন দৃপ্তকণ্ঠে প্রকাশ করা

(১২) পার্টি ও ঊর্ধ্বতন সদস্য কর্তৃক প্রদেয় যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করা,

(১৩) দায়িত্ব ও ব্যক্তিগত কাজের জন্য ৮ সদস্যসের একটি ব্যক্তিগত টিম নিজে নিয়োগ দিতে পারিবেন যেখানে সহযোগী হইতে বাবুর্চি থাকিতে পারিবে,

(১৪) প্রেসিডেন্টের ন্যায় ভাইচ-প্রেসিডেন্ট ক্ষমতা ও অধিকার থাকিবে তবে প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষমতা থাকিবে না,

(১৫) প্রেসিডেন্টের ন্যায় মেয়াদ, অপসারণ ও পদত্যাগ হইবে,