আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৬৬। কমিটি ও সদস্যদের শৃঙ্খলা
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। কমিটি ও সদস্যদের শৃঙ্খলা,

(ক) প্রতিবছর কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের ২০ দিন পূর্বে, এছাড়া অন্যান্য অধিবেশনের ক্ষেত্রে ১০ দিন পূর্বে এবং কোনো কমিটির বৈঠক অনুষ্ঠিত হইবার তিনদিন পূর্বে মুঠোফোনে কল দিয়ে, ই-মেইল, পার্টি ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ায় ও বিশেষ ক্ষেত্রে জাতীয় গণমাধ্যমে নোটিশ প্রদান করা হইবে।

(খ) বিশেষ ক্ষেত্র ব্যতীত সরাসরি বা ভার্চুয়াল অধিবেশন বা বৈঠকে অংশগ্রহণ করিতে পারি তবে নোটিশে ভার্চুয়াল বা সরাসরি বিষয়টি উল্লেখ থাকবে।

(গ) দুই-তৃতীয়াংশ সদস্য নিয়ে অধিবেশন ও বৈঠকে কোরাম পূর্ণ হইবে

(ঘ) গঠনতন্ত্রে যে সকল বিধি ও শর্ত আরোপ করা হয়েছে সেগুলো সাংগঠনিক শৃঙ্খলা হইবে

(ঙ) প্রেসিডিয়াম কমিটি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির উপদেষ্টা হইবেন এবং প্রত্যেক কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্বতন সকল কার্যনির্বাহী কমিটি সদস্য উপদেষ্টা হইবেন তবে উপদেষ্টারা ঐ কমিটির ভোটার হইবেন না।

(চ) অন্য কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য হইতে পদত্যাগ না করিয়া পার্টির সদস্য হইতে পারিবেন না, সদস্য হইতে ঐ রাজনৈতিক দলের প্রতি প্রেরিত পদত্যাগ পত্রের অনুলিপি দাখিল করতে হইবে।

(ছ) পার্টি সদস্য হইবার পর কোনো সদস্য গোপনে এই গঠনতন্ত্রের উল্লেখিত অসদাচরণে লিপ্ত হইলে তিনি অনানুষ্ঠানিক ভাবে পার্টির সদস্য হইতে পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, পরবর্তীতে প্রকাশ পেয়ে বিষয়টি প্রমাণিত হইলে অসদাচরণে লিপ্ত হওয়ার তারিখ হইতে পার্টির বহিস্কৃত সদস্য বলিয়া আনুষ্ঠানিক ঘোষণা করা হইবে

(জ) দলের কোন সিদ্ধান্ত পার্টিকা সিদ্ধান্ত মনঃপুত্র না হইলে এই সদস্য পার্টি কেন্দ্র নির্বাহী সভাপতি বরাবর বিস্তারিত উল্লেখ করিয়া অভিযোগ বা পরামর্শ প্রদান করিতে পারিবেন, পার্টির নিকট উক্ত পরামর্শ মনঃপুত্র হইলে প্রার্থীকে পুরস্কৃত করা হইবে তবে পার্টির প্রতি কোনো প্রকার নেতিবাচক মন্তব্য করিতে পারিবেন না।

(ঝ) ছয় মাসের অধিক সময় বা পাঁচ লাখ টাকার অধিক অর্থদণ্ডে কোনো ফৌজদারি বা দেওয়ানী মামলায় চূড়ান্ত দোষী সাব্যস্ত হইলে পার্টি হইতে আপনা-আপনি বহিষ্কৃত হইবেন এর জন্য তাকে কোন নোটিশ প্রদান করা হইবে না তবে অন্য সকল ক্ষেত্রে কোনো সদস্য পার্টি থেকে বহিষ্কার হওয়ার পূর্বে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাইবেন।

(ঞ) পার্টির যেকোনো পদে একজন একই পদে সর্বোচ্চ দুই মেয়াদে অধিক দায়িত্ব পালন করতে পারবেন না, তবে ঐ পদের প্রার্থী হতে পারবেন।

(ট) নিকটতম ঊর্ধতন পদের নির্বাচনের পূর্ব পর্যন্ত ঐ পদে দায়িত্ব পালন করবেন, নির্বাচনে ঊর্ধ্বতন পদপ্রাপ্ত না হলে নির্দিষ্ট পদের নিকটতম নিম্ন পদে দায়িত্ব পালন করবেন এবং নিম্ন পদের সদস্য তাঁর পদে অধিষ্ঠিত হবেন।